চলমান সংঘাত সাময়িক বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। দাম ৫ শতাংশ কমে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
তেলের দাম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে হঠাৎ করেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। গত সোমবার তেলের দাম প্রায় আট শতাংশ কমে যায়, যা গত মে মাসের পর একদিনে সবচেয়ে বড় দরপতন। মার্কিন প্রশাসন সংঘাত বাড়ানোর পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করায় এবং সপ্তাহান্তে বড় ধরনের কোনো সংঘর্ষের খবর না আসায় তেল ব্যবসায়ীদের মধ্যে কূটনৈতিক সমাধানের নতুন আশা তৈরি হয়েছে। এই সামান্য ইতিবাচক লক্ষণেই তেলের বাজার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘাত ও উত্তেজনা বেড়ে যাওয়ার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে তেলের দাম এই উচ্চতায় পৌঁছাল। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতি বৃদ্ধির চরম আশঙ্কা দেখা দিয়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এতে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হওয়ার পাশাপাশি আরেক জলপথ বাব আল-মান্দেব বন্ধ করারও হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর মধ্যস্থতা চলছে— এমন খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় পাকিস্তান সরকার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে।
গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে চীন আজ ১৮ জুলাই থেকে পেট্রল ও ডিজেলের অভ্যন্তরীণ খুচরা মূল্য বৃদ্ধি করবে বলে শুক্রবার জানিয়েছে রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কমিশন।
চীনের এই কমিশন বিশ্ববাজারে তেলের দামের ওপর ভিত্তি করে খুচরা মূল্যের সর্বোচ্চ সীমা নিয়মিতভাবে সমন্বয় করে।
ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বেড়েছে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বেড়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় তেলের বাজারে এর প্রভাব পড়েছে।